১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে বজ্রপাতে কবিরাজের মৃত্যু

প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে বজ্রপাতে কবিরাজের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কবিরাজের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ব্যাক্তির নাম আজমত আলী (৬০)। তিনি ধরমপুর মন্ডল পাড়া গ্রামের মৃত নাদের আলী সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, (১৯ জুলাই) মঙ্গলবার সন্ধ্যার পরে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়।

সেই সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় আজমত আলী ধরমপুর চকপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি পথেই মারা যান। আজমত আলী পেশায় একজন কবিরাজ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি নাজমুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন