১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন

প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১১:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাঘা : ‘শেখ হাসিনার আহ্বান, বেশি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর বাঘায় উপজেলা যুবলীগের উদ্দ্যোগে বৃৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ জুলাই) সকাল ১১টায় আড়ানী ডিগ্রী কলেজ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি সালেহ আহম্মেদ।

বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতীথির বক্তব্যে সালেহ আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা পহেলা আষাঢ় থেকে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, সদস্য মশিউর রহমান জুয়েল, মুনসুর রহমান, বাঘা উপজেলা যুবলীগের সহঃ সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, আড়ানী পৌর যুবলীগ সাধারন সম্পাদক টুটুল, বাউসা ইউপি সভাপতি ভ্ট্টুু, গড়গড়ি ইউপি সাধারন সম্পাদক সাহাবুল ইসলাম সহ উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন