রাসিক মেয়রের শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মজিবুর রহমান মন্ডল এর সহধর্মিণী ও বোয়ালিয়া (পূর্ব) থানা কৃষক লীগ সভাপতি জিয়াউর রহমান লিটন এর মাতা গুলনাহার বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়। শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
