১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জুন মাসের (২০২২) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ জুলাই) বেলা ১১ টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। বিএমডিএ নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ এর উপস্থিতিতে বরেন্দ্র কর্তৃপক্ষের কর্মকর্তা/ কর্মচারীদের সুস্থ্যতা কামনা মাধ্যমে সভা শুরু হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান। এসময় তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে সেচ, বৃক্ষরোপণ ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। মাঠের সমস্যা ও তার সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গঠনমুলক ও বাস্তবসম্মত বক্তব্য শোনেন। তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, বিএমডিএ অতি: প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড. মো আবুল কাসেম, সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী জনাব শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন