রাজশাহী মহনগরীতে ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৪০০ গ্রাম হেরোইন-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি, মো: আব্দুল খালেক (৪৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুরের মো: শামসুদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে টিটুল হেয়ার কাটিং সেলুনের সামনে দিয়ে লাল রঙের অটোরিক্সাতে মাদক আসবে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম সকাল সাড়ে ৮টায় আলীমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল খালেককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকার ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
