১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্কুলছাত্র সনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১২:০৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
স্কুলছাত্র সনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মহানগরীতে আলোচিত স্কুলছাত্র সনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার সময় নগরীর এএইচএম কামারুজ্জামান চত্বরে স্কুলছাত্র সনির পরিবার ও এলাকাবাসী তপ্ত রোদের মধ্যে প্রায় ত্রিশ মিনিট এই মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে সনির ন্বজনরা ছাড়াও এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ ও মধ্যবয়সীর কয়েকশ মানুষ অংশ নেন। সকলের হাতেই ছিল শোকের প্রতীক হিসেবে কালো পতাকা। মানববন্ধনে পাঁচ বছরের শিশু তন্বীসহ আরো চোঁখে পড়ে অনেক শিশু কিশোরকেও।

 

মানববন্ধনে নিহত স্কুলছাত্র সনির বাবা রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, অল্প সময়ে মধ্যে আসামীদের গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ। আর যেসকল আসামিরা এখনো পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারসহ বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে গতকাল এলাবাসির সহযোগিতায় মানববন্ধন করেন নিহত সনির পিতা ও স্বজনরা। এছাড়াও রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ঘৌড়দৌড়সহ এমন ভয়ংকর ঘটনা বন্ধে আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান এলাকাবাসী। উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করা সনির ফুফু মায়া, চাচি, স্ত্রী দোলা, খালাসহ অন্যান্য স্বজনরা বলেন, সনিকে যারা হত্যা করেছে স্বল্প সময়ের মধ্যে হত্যাকারিদের উপযুক্ত শাস্তি না হলে অন্যরাও এমন হত্যাকান্ড ঘটানোর সাহস পাবে।

 

যাদের কোল শূণ্য হয়েছে শুধু তারাই বোঝে স্বজন হারানোর কষ্ট। আগামীকাল ২০ জুলাই গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালত কর্তৃক রিমান্ডের আবেদনের শুনানী হবার কথা আছে বলে জানান নিহত সনির পিতা রফিকুল ইসলাম পাখি। উল্লেখ্য, গত ৩ জুলাই পূর্বশত্রুতার জেরে স্কুল ছাত্র সনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন ছিল সনির জন্মদিন। নিহত সনি এসএসসি পরিক্ষার্থী ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন