১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তপ্ত রাস্তার উপরেই ভেড়া সাবকের জন্ম

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তপ্ত রাস্তার উপরেই ভেড়া সাবকের জন্ম
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : একটি শিশু জন্ম নেওয়ার সময় চিকিৎসক-নার্সসহ ঐ পরিবারের সকলের মাঝেই শুরু হয়ে যায় অন্যরকম এক ব্যস্ততা। ভূমিষ্ঠ হওয়া নবজাতকটিকে কিভাবে সেবা প্রদান করলে সে ভাল থাকবে, কি করলে সে আরাম ও প্রশান্তি অনুভব করবে এমন প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সকলের মাঝেই শুরু হয়ে যায় দৌড়ঝাপ। কিন্তু, প্রাকৃতিক নিয়মে কোন পশু পাখির বাচ্চা প্রসব হলে সেখানে নেই কোন ব্যস্ততা। নেই কোন চিন্তা ভাবনা। আর এটাই প্রকৃতির নিয়ম। সেই নিয়মের আবর্তে গতকাল পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের সামনের রাস্তায় একটি ভেড়া প্রসব করলো নবজাতক একটি ভেড়ার বাচ্চা। রাস্তার পাশে হঠাৎ করেই মা ভেড়াটি প্রসব করলো সেই শিশু বাচ্চাটিকে। তপ্ত রোধ আর পিচ ঢালা গরম রাস্তার পাশে প্রসব হওয়া ভেড়ার বাচ্চাটি মায়ের পেট থেকে পড়েই ধুলোবালিতে নিজের রক্তমাখা শরীরটা ভরিয়ে দিলো।

 

মা ভেড়াটি নিজের জ্বিহবা দিয়ে চেটে চেটে রক্ত মাখা শিশু সাবকটিকে করছে পরিস্কার আবার কখনোবা ব্যস্ত হয়ে পড়ছে বাচ্চাটিকে মুখে করে নিরাপদ কোখাও নিয়ে যাবার জন্য। কিন্তু কোন উপায়ন্তর না পেয়ে মা ভেড়াটি মাঝেমধ্যেই চেচিয়ে চেচিয়ে হয়তো কোন সহোযোগিতা চাচ্ছে পথচারি কিংবা মালিকের কাছে। অন্যদিকে, জন্ম নেওয়া বাচ্চাটি মাটিতে লুটিয়ে পড়ে আছে রক্ত মাখা শরীর নিয়ে। এমন দৃশ্য দেখে সেখানে থাকা হাজরা পুকুরের শাহিন ও কলোনী এলাকার সাব্বির নামের দুইজন ব্যক্তি সদ্য প্রসব হওয়া ভেড়ার সাবকটিকে একটি কাপড়ে মুড়িয়ে নিয়ে পাশ্ববর্তী গাছের ছায়াতলে নিয়ে যান। গৃহপালিত কোন গরু কিংবা ছাগল হলে প্রসবকালিন সময় এমন অসহায়ত্বের মধ্যে হয়তো পড়তে হতোনা। কারণ গরু ও ছাগলের মালিক সর্বোচ্চ সেবা-যত্ন দিয়েই প্রসবকালিন সময় অতিবাহিত করেন। যার কারণে জন্ম নেওয়া শিশু ছানাগুলোর তেমন কোন সমস্যার মধ্যে পতিত হতে হয়না। কিন্তু, রাস্তার উপরে জন্ম নেওয়া কোন গৃহপালিত পশুর বাচ্চাকে প্রকৃতির সাথে যুদ্ধ করেই জন্ম নিতে হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন