১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অসুস্থ্য অনিল সরকারকে রামেক হাসপাতালে দেখতে গেলেন আ’লীগ নেতৃবৃন্দ

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ৯:৪৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
অসুস্থ্য অনিল সরকারকে রামেক হাসপাতালে দেখতে গেলেন আ’লীগ নেতৃবৃন্দ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ০৫নং কেবিনে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু রোগমুক্তি কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এদিকে অনিল কুমার সরকারকে দেখতে সোমবার (১৮ জুলাই) রাত ৯ ঘটিকায় রামেক হাসপাতালে যান নগর আ’লীগ নেতৃবৃন্দ।

এসময় তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য আশরাফ উদ্দিন খান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন