রাজশাহী কলেজের অধ্যক্ষ খালেকের পিতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেকের পিতা মোহা: মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শোক বার্তায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মোহা: মহসিন আলী বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রবিবার দুপুর ২টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
