অসুস্থ্য আ’লীগ নেতাকে দেখতে হাসপাতালে ডাবলু সরকার
প্রেস বিজ্ঞপ্তি : ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নবিবর রহমান অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গতকাল রবিবার বেলা ১২টায় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এছাড়াও রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান লিটনের মাতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য শাহানাজ পারভিন এর স্বামী সিদ্দিকুর রহমান ১৬ নং ওয়ার্ডে ও জাতীয় শ্রমিক লীগ,
রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন এর ভাইরা শরিফুল ইসলাম কিডনি জনিত সমস্যায় ২১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। পরে সকলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডাঃ মনন কান্তি দাস, ইন্টার্ণ চিকিৎসক ডাঃ সমুদ্র দাস, ডাঃ মোঃ আল আমিন ইসলাম শরীফ, ডাঃ মোঃ মুরাদ হাসান, ডাঃ নিশীথ কুমার মন্ডল, ডাঃ মোঃ রুহুল আমীন প্রমুখ।
