১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ৩:০৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. জনি (৩২)। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর বড় বনগ্রাম শেখপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

গতকাল শনিবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে জনির বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় একটি মামলা করা হয়েছে। আসামির বাড়ি নগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন