রামেবি’র ভিসির সাথে কর্মকর্তা-কর্মচারীদের ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রেস বিজ্ঞপ্তি : ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও একনেকে রামেবির স্থাপন প্রকল্প অনুমোদন হওয়ায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামেবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গতকাল শনিবার সকাল ১১টায় রামেবির অস্থাযী কার্যালয়ে উপাচার্য’র নিজ কক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনমিয় করেন রামেবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম. মোস্তাক হোসেন মহোদয় বলেন, আরএমইউ প্রকল্পের ডেভলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজশাহীর নগর পিতা এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের প্রতি। যার সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগীতার দ্বারা প্রকল্পের কাজকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এর পরে তিনি রামেবির কর্মকর্তা – কর্মচারীবৃন্দ সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনির, ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরিচালক (অ.হি.), পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।
