১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব রাজশাহী জোনের শাখা ব্যবস্থাপকদের মুল্যায়ন সভা

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব রাজশাহী জোনের শাখা ব্যবস্থাপকদের মুল্যায়ন সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ১৬ জুলাই সকাল ১০ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রাজশাহী জোনের শাখা ব্যবস্থাপকদের পারফরমেন্স মুল্যায়ন সভা রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে অনুষ্ঠিত হয়। রাকাব, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক শেখ মোঃ রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পারফরমেন্স মুল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন ও প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় সাধারণ সেবা বিভাগ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান; জোনাল নিরীক্ষা কর্মকর্তা নাহিদ আফসান; রাকাব এবং রাজশাহী জোনের ২৬ টি শাখার শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান জোনের লোকসানী দুইটি শাখাকে সুষ্ঠু কর্মপরিকল্পনা গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে লাভজনক করে তোলার জন্য কঠোর পরিশ্রম করার নির্দেশনা প্রদান করেন এবং একই সাথে তিনি সকল শাখা ব্যবস্থাপকদের কমসুদবাহী আমানত সংগ্রহ, শ্রেণীকৃত ও সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ আদায়, গুণগত মানসম্পন্ন ঋণ বিতরণ এবং মোবাইল এ্যাপ ডাউনলোড ও ননফান্ডেড আয় বৃদ্ধির পাশাপাশি গ্রাহক সেবার মান উন্নয়নে আরও বেশী আন্তরিক হতে পরামর্শ দেন। তিনি সকলকে সততা, সচ্ছতা ও নিষ্ঠার সাথে ব্যাংকের যাবতীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাংকটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যতে রাকাব-কে একটি ডিজিটাল তথা মডেল ব্যাংক হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন