১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফজাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার শুকুর আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের কৃষি জমিতে বিদ্যুৎ চালিত পাম্প দিয়ে সেচের কাজ করছিলেন। ওই সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পরে পরিবারের লোকজন আফজাল হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ভবানীগঞ্জ বাজারের একটি বেসরকারি ক্লিনিক ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফজাল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আফজাল হোসেন ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে ডেকোরেটরের ব্যবসা করতেন। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন