১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এক জনের মৃত্যু

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ৯:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে এক জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ওই রোগীর মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

 

এদিকে, এর আগে ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে কোনো নতুন রোগী ভর্তি হয়নি। তবে একজন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়ে। এদিন গড় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬৯ ভাগ। রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, রাজশাহীতে বর্তমানে ৯৫ জন করোনা শনাক্ত রোগী আছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন