১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ৮:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় আনন্দ সরেন (১৩) নামের সাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনন্দ সরেন উপজেলার মানাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, পাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী একটি বাস ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই স্কুলছাত্র। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন