১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দর সাক্ষাৎ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রের সাথে জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দর সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি, রাজশাহীর নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার (১২ জুলাই) রাতে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা। সাক্ষাৎকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, রাজশাহীর সভাপতি মোঃ আসলাম উদ্দীন সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন