রাজশাহীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৭০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মো: কালু (৪১)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়ীয়া এলাকার মৃত লুৎফর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ জুলাই দিনগত রাত ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার সাতবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
