মেয়রের সাথে এমপি এনামুল ও আরএমপি কমিশনারের ঈদ শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। গতকাল মঙ্গলবার বিকেলে নগরভবনে মেয়রের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। ঈদের তৃতীয় দিন মঙ্গলবার দুপুরে মেয়রের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন আরএমপি কমিশনার। এ সময় রাসিক মেয়রপত্নী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, আরএমপি কমিশনারের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দুই পরিবারের সদস্যরা একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
