১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ৯ জুলাই ২০২২, ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে মোহনপুর উপজেলার ত্রিমোহনী টু কালিগঞ্জ রোডে তালুকদারপাড়ার সাবেক মেম্বার আক্কাস আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (১৪) উপজেলার ধুরইল মাষ্টারপাড়া এলাকার রিপনের পুত্র।

স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে আব্দুর রহমান ধুরইল বাজারে যাচ্ছিল। ধুরইল বাজার থেকে পানের খাঁচা বোঝাই একটি ট্রাক মোটরবাইকের পেছনে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থল প্রাণ হারায়। ট্রাকটি ধুরইল বাজার পান ব্যবসায়ী সমিতির। যাহার নাম্বার ঢাকা মেট্রো: ট-১৬-৯২৩৪। বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.তৌহিদুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। কিশোরের লাশ উদ্ধার করে মোহনপুর থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঈদের আগ মূর্হতে স্কুল ছাত্র আব্দুর রহমানের অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন