১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৭ জুলাই ২০২২, ১:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বজ্রপাতে আলমগীর হোসেন (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আলমগীর হোসেন যোগীপাড়া ইউনিয়নের শান্তপাড়া গ্রামের মৃত আলিমুদ্দীনের ছেলে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশে বিলের ধান লাগানোর জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ করে আকাশে মেঘ জমে গর্জ্জন শুরু হয়। বিকট শব্দে বজ্রপাতের পর জমিতেই লুটিয়ে পড়ে আলমগীর হোসেন। ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মৃত্যু হয়।

 

পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী ও ৩ সন্তান রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে মৃত্যু হওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন