রাজশাহী জেলা পরিষদের ত্রাণ বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনাকালীন কোন মানুষ অনাহারে থাকবেনা। এরি ধারাবাহিকতায় করোনাকালীন এডিপি‘র বরাদ্দকৃত অর্থ থেকে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে রাজশাহী জেলা পরিষদ। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) সকালে রাজশাহী জেলা পরিষদ ভবণ থেকে পুঠিয়া ও দূর্গাপুরের উদেশ্যে ত্রাণবাহী দুইটি ট্রাক রওনা দিলে ১ম পর্বের এই ত্রাণ বিতরণ কর্মসূচিটি শেষ হয়। গত তিনদিন রাজশাহী‘র ৯টি উপজেলা ও ১৪টি পৌরসভার মেয়রদের কাছে এই ত্রাণ সামগ্রী পৌছে দেয় রাজশাহী জেলা পরিষদ।
ত্রাণ বিতরণকালে রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, আবারো বাংলাদেশে প্রতিদিন করোনা ভাইরাসের প্রকট বৃদ্ধি পাচ্ছে। তাই আমার জেলা পরিষদ সিন্ধান্ত নিয়েছে, করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়ানো। ১ম পর্বে প্রতি বস্তায় আমরা ১০ কেজি চাউল, ২ কেজি আটা, ১ কেজি ডাল ও ১ কেজি চিনি করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ও পৌরসভায় মেয়রদের অনুরোধ করেছি। এপর্বে রাজশাহী জেলা পরিষদ ২০ লক্ষ টাকা ব্যয়ে মোট ১৬ শত ব্যাগ ত্রাণসামগ্রী উপজেলা ও পৌরসভায় পৌছে দিয়েছে।
জেলা পরিষদ প্রশাসক আরো বলেন, আপনারা জানেন, গতবছর চেয়ারম্যান থাকা অবস্থায় আমি করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছিলাম। করোনা যখন মহামারীর রূপ নিয়েছিল তখন আমি প্রত্যেক উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে গিয়ে নিজে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমি জেলা পরিষদের পক্ষ থেকে এডিপি‘র কোভিড-১৯ মোকাবেলার বরাদকৃত অর্থ থেকে প্রায় ৩৪ লক্ষ টাকা মূল্যের ভেন্টিলেটর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট হস্থান্তর করেছি। এছাড়াও সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে অক্্িরজেন সিলিন্ডার সরবরাহ ছাড়াও বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেছিলাম। পরিশেষে আপনাদের কাছে আমি আবারও বলছি, করোনা মোকাবেলায় রাজশাহী জেলা পরিষদ সব সময় এগিয়ে আসবে। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
