১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ৬:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে করোনা ভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১২টায় পবা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী বলেন, দুস্থ ও অসহায় পরিবারসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত পরিমাণ ঈদ উপহার পাঠিয়েছেন। তিনি সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন