বাগমারার গোবিন্দপাড়ায়পাকা রাস্তা নির্মাণ কাজউদ্বোধন
সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়নের কোটগ্রামে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল দশঘটিকায় কোটগ্রামের আলমগীর হোসেন এর বাড়ি থেকে আলাউদ্দিন খাঁন এর বাড়ি পর্যন্ত প্রায় ১০০ ফিট রাস্তা নির্মাণ করা হয়। গোবিন্দপাড়া ইউপি সদস্য আফজাল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নতুন রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এর প্রতিনিধি ইঞ্জিঃ আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আবু বকর সিদ্দিক, কাজেম উদ্দিন, প্রভাষক বাবুল হোসাইন প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
