পবায় কৃষকদের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও আমন ধানের উফশী জাতের বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে খরিপ/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হয়। গতকাল রবিবার পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মরিয়ম আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ২০২২-২৩ মৌসুমে আমন ধানের উফশী জাতের প্রণোদনার আওতায় উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বমোট ৮০০ জন কৃষককে এই বীজ ও সার দেওয়া হচ্ছে। কৃষক প্রতি ধান বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ২৭০ জন কৃষককে পিয়াজ বীজ ১ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, নগদ অর্থ ২৮শ’ টাকাসহ পলেথিন, লায়লন সুতনী এবং বালাইনাশক প্রদান করা হয়েছে।
