বাগমারায় প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
স্টাফ রিপোর্টার : রাজশাহী বাগমারা উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক (আইজিএ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষক মাসুদ রানা নয়ন ও ফুড প্রসেসিং প্রশিক্ষক নাজহাত সুলতানা। ১৫তম ব্যাচের একশত জন মহিলাদের মাঝে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতিজন মহিলাদের বারো হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
