১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খ্যাতিমান ফুটবলার খোরশেদ আর নেই

প্রকাশিত: ৩ জুলাই ২০২২, ৩:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
খ্যাতিমান ফুটবলার খোরশেদ আর নেই
বিজ্ঞাপন

খ্যাতিমান ফুটবলার খোরশেদ আর নেই। গতকাল শনিবার বেলা প্রায় ৩ টার দিকে শিরইল দোসর মোড়স্থ নিজস্ব বাসভবনে কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে ওয়া ইন্নাল্লিাহে রাজেউন। এই খ্যাতিমান ফুটবলার জাহাঙ্গীর হোসেন খোরশেদ। তিনি মোহামেডান, রাজশাহী জেলা দলের ও ঢাকার ইর্ষ্টাণ ক্লাবে ১৯৭৪ সালে ফুটবল খেলায় অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন। এছাড়াও তিনি শিরইল স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সভাপতি ছিলেন ও ক্লাবের পক্ষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় দুই মেয়াদে প্রতিনিধিত্ব করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহ-সভাপপতি মোঃ মাহফুজুল আলম লোটন, মোঃ ডাবলু সরকার, মোঃ রমজান আলী, মোঃ মোস্তাক হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) নাজমীর আহমেদ আমান, যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) রাসেল জামান ও কোষাধ্যক্ষ মোঃ জিয়া আজাদ হাসান হিমেল পৃথক পৃথক শোক বার্তায় শোক ও সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন