১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুর ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির বিশেষ বর্ধিত সভা

প্রকাশিত: ৩ জুলাই ২০২২, ৫:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুর ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির বিশেষ বর্ধিত সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এর নিজস্ব পার্টি অফিসে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি শাকিল খান। উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক আমিনুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন,

 

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক এসএম আল মুহিত সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন