১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়নে ১০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ

প্রকাশিত: ৩০ জুন ২০২২, ৬:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়নে ১০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য শুরু হয়েছে প্রাথমিক তথ্য সংগ্রহ, কর্ম পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কর্মশালার আয়োজন। পৌরসভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে নগর অবকাঠানো উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় এই এই কার্যক্রম শুরু হয়েছে। দেশের ৩৭ টি পৌরসভা এই প্রকল্পের আওতায় উন্নয়ন করা হবে। এটি আগে রাজশাহীর নওহাটা ও ভবানীগঞ্জ পৌরসভা রয়েছে। এসব পৌরসভা এলাকায় ১০০ কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে।

 

প্রকল্পের কার্যক্রম শুরু হবে ২০২৩ সালের জানুয়ারী মাসে। এদিকে ভবানীগঞ্জ পৌরসভায় এই কার্যক্রম শুরু করার বিষয়ে বুধবার সকালে পৌরসভার উদ্যোগে উপজেলার চাঁনপাড়াস্থ আত-তিজারা ভবন মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল। এতে বক্তব্য রাখেন সিনিয়র স্থপতি হেলাল উদ্দিন, প্রকৌশলী আবু ছালে মোহাম্মাদ ময়নুদ্দিন, অর্থনীতিবিদ আবুল কাসেম, সামাজিক নিরাপত্তা বিশেষজ্ঞ মালেক রহমান, পরিবেশ বিশেষজ্ঞ মাহফুজুল আলম, ভবানীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহম্মেদ, ভবানীগঞ্জ বাণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল।

 

পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়ার সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হাতেম আলী, অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা আ’লীগের আইন বিষয়ক মাজেদুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার সুনীল কুমার কুন্ডু, উপজেলা আ’লীগের শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, হিন্দু খৃষ্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, পৌরসভার উপসহকারি প্রকৌশলী তৌহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সূর্যকান্ত হালদার, কাউন্সিলর ও আ’লীগ নেতা হাচেন আলী সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর সহ সাংবাদিক শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল তার বক্তব্যে বলেন, পৌরসভায় বিগত পৌর নির্বাচনে যে নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছিলাম তার শতভাগ বাস্তবায়নের মাধ্যমে পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তর করা সম্ভব । এছাড়া ১০০ কোটি টাকার যে উন্নয়ন প্রকল্প গ্রহন করা হয়েছে তা বাস্তবায়ন করার মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন করা সম্ভব। এখানে আমরা যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য দাবী জানিয়েছি তার মধ্যে রয়েছে, ভবানীগঞ্জ সরকারি কলেজের পশ্চিম পাশে ব্রীজসহ বাইপাস রাস্তা নির্মাণ, নির্ধারিত স্থানে আবাসিক এলাকা স্থাপন, গোরস্থান নির্মাণ, গোটা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও সংস্কার, শিশু পার্ক নির্মাণ, বাসস্ট্যান্ড- ট্রাকস্ট্যান্ড নির্মাণ, ভাগাড় স্থাপন, ভ্যান ও অটো রিকশা স্ট্যান্ড স্থাপন, আধুনিক সুপার মার্কেট নির্মাণ, সুইপার কলোনী স্থাপন, স্টেডিয়াম নির্মাণ, পৌর টাউন হল স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ সহ পৌরসভার ভবানীগঞ্জ বাজার হতে ব্র্যাক মোড় ব্রীজ পর্যন্ত ফকিরানী নদীর ধার বাঁধাই বিনোদন কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করা। এছাড়া কর্মশালায় অন্যান্য বক্তারা পৌরসভায় মাদক নিমূল সহ সুশাসন প্রতিষ্ঠা ও পৌরসভার বিভিন্ন খাতে ট্যাক্্র বৃদ্ধির জন্য বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন