১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ

প্রকাশিত: ২৯ জুন ২০২২, ২:২৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীর বাগমারায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের (ইফনাপ) আওতায় সবজি বীজ ও উপরকণাদী বিতরণ করা হয়েছে। গত রবিবার থেকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় হতে এই উপকরণাদী বিতরণ শুরু করা হয়েছে। এ প্রকল্পের আওয়ায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ২৮২ জন প্রদর্শনী ভুক্ত কৃষকের মাঝে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় ১.৫ শতক জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে সবজি বীজ সহ উপকরণাদী প্রদান করা হয়।

 

বছর ব্যাপি সবজি ও ফল উৎপাদনের লক্ষ্যে কৃষক প্রতি ১১ রকমের সবজি বীজ. জৈব সার, ভার্মিকম্পোস্ট সার, ৬ ধরনের ফলের চারা, বীজ সংরক্ষণ পাত্র, নেট ও ঝাঝরি সহ মুজিব শতবর্ষ লোগো সম্বলিত সাইনবোর্ড বিতরন করা হয়! বীজ ও উপকরণাদী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন এবং কৃষক প্রশিক্ষক কামরুল হাসান দুলাল সহ অফিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন