১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় কৃষকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ৭:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় কৃষকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় কৃষকলীগের সম্মেলন সফল করতে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে উপজেলা কৃষকলীগের সম্মেলন। উক্ত সম্মেলন সফল করতে মহসীন আলীকে আহ্বায়ক, আছাদুজ্জামান, আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর আলমকে যুগ্ম আহ্বায়ক এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

 

সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষকলীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম, সদস্য সচিব বিমল সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, এজাজ হোসেন উজির, সদস্য এনামুল হক, বজলে মামুন, সাহাবুর আলম, ইমন মন্ডল, নজরুল ইসলাম চিনু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আফসার আলী। এ সময় উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন