১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে বিপুল পরিমান মাদকসহ একজন গ্রেফতার

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ৭:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে বিপুল পরিমান মাদকসহ একজন গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিপুল পরিমান নেশা জাতীয় মাদকদ্রব্যসহ রুবেল নামের এক যুবককে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাদক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মহানগরীর গুড়িপাড়া এলাকার তিন রাস্তার মোড় থেকে গ্রেফতার করা হয়। সে কাশিয়াডাঙ্গা থানাধীন হারুপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। আজ দুপুরে আরএমপি’র ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এসময় তিনি জানান, গত রাতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া সাকিনাস্ত চালনা সাকো নামক স্থানে তিন রাস্তার মোড়ে রুবেল নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ২ হাজার ৮’শ ৫০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬’শ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে সে শহরের দিকে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৯৬ হাজার টাকা। পরে তাকে আজ দুপুরে মাদক আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই উর্ধ্বতণ কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন