বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাকাব’র আর্থিক অনুদান
প্রেস বিজ্ঞপ্তি : দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২৭ জুন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভার্চুয়াল উপস্থিতিতে তাঁর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর কাছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন রাকাব-এর ব্যবস্থানা পরিচালক মোঃ আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
