১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ৭:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে সড়ক দূর্ঘটনায় এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৭ জুন সোমবার সকালে তানোর-মুন্ডমালা রাস্তার চিনাশো মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার গুবির পাড়া মহল্লার ময়েজ উদ্দীনের পুত্র আম ব্যবসায়ী মতিউর রহমান মতি (৪৫) সোমবার সকালে মুন্ডমালা থেকে আটোভ্যানে আম নিয়ে নিজেই চালিয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর যাচ্ছিলেন।

 

মুন্ডমালা পৌর এলাকার চিনাশো মোড়ের কাছে আসামাত্রই হঠাৎ তার অটো ভ্যানের চাকা ফেটে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন