১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে অবৈধ ২৮ বিঘা ওয়াকফ জমির খারিজ বাতিল

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ৭:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে অবৈধ ২৮ বিঘা ওয়াকফ জমির খারিজ বাতিল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার পত্রপুর মৌজার আলোচিত প্রায় ২৮ বিঘা ওয়াকফ জমির খারিজ বাতিল হয়েছে। অর্থাৎ আমমোক্তারদের ভোগদখলে থাকা জমির অবৈধ খারিজ ৩০ বছর পর বাতিল করে ওয়াকফ এস্টেটের মোতয়াল্লীদের পক্ষে রায় ঘোষণা করা হয়। সোমবার (২৭ জুন) মোতয়াল্লীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াঙ্কা দাস যাচাই-বাছাই করে পুর্বের খারিজ বাতিলের পক্ষে রায় ঘোষণা দেন। এর মাধ্যমে বেদখল হওয়া প্রায় ২৮ বিঘা জমি মোতয়াল্লীরা দীর্ঘ ৩০ বছর পর ফেরত পেলেন।

 

জানা গেছে, পত্রপুর মৌজার ১২৫ নং জেলের ৩০ খতিয়ানের বিভিন্ন দাগের ৯. ৩২ একর প্রায় ২৮ বিঘা জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে খারিজ করে মক্কা ট্রেডার্স এর পক্ষে আমমোক্তার মো. আব্দুর রহিম ভোগদখলে রেখেছিলেন। যেহেতু ওয়াকফ এস্টেটের জমি কোনভাবেই ক্রয়-বিক্রয় হবেনা সেহেতু মক্কা ট্রেডার্স তার ক্রয় করা জমি বাতিল হয়েছে। বর্তমান জমির ওয়াকফ এস্টেটের পক্ষে মোতয়াল্লী মাহফুজুল আলম লটন -ইসি নম্বর ৮৯৬।

 

জানা গেছে, মাহফুজুল আলম লটন জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামরুজ্জামান হেনার ভাই। রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচা। তিনি গত তিনমাস আগে উপজেলা ভূমি অফিসে খারিজ বাতিলের আবেদন করেন। এরই প্রেক্ষিতে আজ পুর্বের খারিজ বাতিল করে ওয়াকফ এস্টেটের মোতয়াল্লী মাহফুজুল আলম লটনের পক্ষে রায় ঘোষণা হয়। অর্থাৎ জমিগুলো বংশধর পরম্পরায় লটনের বংশধররা ভোগদখলে থাকবে এবং তারাই মোতয়াল্লী থাকবে।

 

উপজেলা ভূমি অফিস সূতে জানা গেছে, জমিগুলো এতদিন যারা ভোগদখল করেছে তারা অবৈধ খারিজ বলে ভোগদখল করেছে। অভিযোগের প্রেক্ষিতে আজ অবৈধ খারিজ বাতিল করে ওয়াকফ এস্টেটের পক্ষে রায় ঘোষণা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াঙ্কা দাস বলেন, পুর্বের খারিজ বাতিল করে ওয়াকফ এস্টেটের মোতয়াল্লীর জমি ফিরিয়ে দেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন