বাগমারায় মৎসচাষীকে অপহরণের অভিযোগ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় এক মৎসচাষীকে অপহরণরে ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কনোপাড়া গ্রাম থেকে মৎস্যচাষী শামসুদ্দীনকে (৫৫) অপহরণ করে। এ ঘটনায় থানায় অপহরণের শিকার মৎসচাষীর ছেলে মিজানুর রহমানর রাজু একটি সাধারণ ডায়রি করেছেন। জানা যায়, অপহরণরে শিকার শামসুদ্দীন কনোপাড়া গ্রামের আমীর উদ্দীনের ছেলে। তিনি গোয়ালকান্দি ইউয়িনের ১নং ওর্য়াড আওয়ামী লীগেরর সহ সভাপতি। এছাড়াও তার মাছের খামারের ব্যবসা রয়েছে।
প্রত্যক্ষর্দশীদের বরাদ দিয়ে শামসুদ্দীনের ছেলে মিজানুর রহমান রাজু জানান, সোমবার বেলা ১১ টার দিকে তার বড় ভাই শামসুদ্দীন বাড়ির অদূরে কৃষিজমিতে গরুকে ঘাষ খাওয়াচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল অজ্ঞাতনামা দুই যুবক এসে তার ভাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে তুলে নিয়ে যায়। জায়গাটি নির্জন হওয়ায় ওই সময় কেউ তাকে উদ্ধারে এগিয়ে যায়নি। পরে মোটরসাইলটি তাহেরপুরের দিকে চলে বলে জানান স্থানীয়রা।
এর পর থেকে শামসুদ্দীনের ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং লোকজনের মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ওই ঘটনায় থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।
