১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মাদকসহ পৃথক মামলায় ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ জুন ২০২২, ৯:১৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মাদকসহ পৃথক মামলায় ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ মাদক মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ ৩ জন এবং পরোয়ানাভুক্ত ১জন। গত রবিবার রাতে ৬ গ্রাম হেরোইনসহ উপজেলার বড় মাড়িয়া গ্রামের মৃত ইসহাকের ছেলে খাঁজা প্রামানিক, ইয়াবাসহ সাঁকোয়া গ্রামের আবজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ এবং ১০ লিটার চোলাইমদসহ খোদাপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে নাজিমুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে পরোয়ানাভুক্ত আসামী বিনোদপুর গ্রামের রফাতুল্লার ছেলে রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন