বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদ্যাপন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, সকল মসজিদে দোয়া মাহফিল, কেক কাটা, র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা আয়োজন করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় পরিবার ও দলীয় নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে নিয়ে নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর পুত্র আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে শহীদ কামারুজ্জামানের পুত্রবধূ সমাজসেবী শাহীন আকতার রেনী, দৌহিত্র ডা. আনিকা ফারিহা জামান অর্ণা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর শহীদ কামারুজ্জামানের সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনকালে মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর রাসিকের কাউন্সিলর-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র।
এদিন সকাল থেকে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে আসেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ কামারুজ্জামানের সমাধীসৌধ।
শ্রদ্ধা নিবেদন করেন রুয়েট উপাচার্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমাণ্ড, রাজশাহী জেলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, মহানগর যুব মহিলা লীগ, মহানগর ছাত্রলীগ, মহানগর শ্রমিকলীগ, মহানগর কৃষকলীগ, বোয়ালিয়া, রাজপাড়া মতিহার ও শাহ মখদুম থানা আওয়ামী লীগ,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রেলওয়ে শ্রমিক লীগ, রাজশাহী শিক্ষা বোর্ড, রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগ, সন্ধানী রামেক ইউনিট, রুয়েট বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, রাজশাহী সড়ক পরিবহন শ্রমিক লীগ, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ, জেলা যুবলীগ, রাজশাহী জেলা মৎসজীবী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা কৃষকলীগ,

জেলা শ্রমিক লীগ, রাজশাহী কলেজ, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন রাজশাহী জেলা ও মহানগর, রাজশাহী বিশ^বিদ্যালয়, রূপালী ব্যাংক লিমিটেড ক্যান্টমেন্ট শাখা, শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, ১৪নং ওয়ার্ড পূর্ব আওয়ামীলীগ, সাবেক ছাত্রলীগ ফোরাম, রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ, রুয়েট ছাত্র-শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ৩নং ওয়ার্ড দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, শিরোইল বাস্তুহারা এলাকবাসী সহ সর্বস্তরের জনসাধারণ।
রাসিক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর নগর ভবন থেকে র্যালি বের করা হয়। র্যালিটি কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ কামারুজ্জামানের সমাধীতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর নগর ভবনে মাদ্রাসা ছাত্রদের নিয়ে কেক কাটা হয়। এছাড়া কর্মসূচিতে আরো ছিল, নগর ভবনের মসজিদে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম, বাদ যোহর নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ মহানগরীর সকল ওয়ার্ডের মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, গীর্জা ও প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা। হযরত শাহ্ মখদুম দরগা মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার পরিবেশন ও বিশেষ দোয়া। সন্ধ্যা ৬টার পর হতে মহানগরীর গুরুত্বপূর্ন স্থানে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর বর্ণাঢ্য জীবনীর উপর প্রামান্যচিত্র প্রদর্শন।
রুয়েট
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় চার নেতার অন্যতম রাজশাহীর কৃতি সন্তান শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র ৯৯ তম জন্মবার্ষির্কী উপলক্ষে রবিবার সকাল ১১:৩০ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনের পক্ষ থেকে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ রুয়েট পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুয়েট ভাইস-চ্যান্সেলর(চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, ছাত্রকল্যাণ উপ-পরিচালক মো. মামুনুর রশীদ, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহাম্মদ ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ছাত্রলীগ রুয়েট শাখার সভাপতি মোহা. ইসফাক ইয়াসশির ইপু , বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধান সহ বিশিষ্ট শিক্ষক,কর্মকর্তা ,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনা’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
