১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হিফজুল কোরআন ও ক্বীরাত প্রতিযোগিতার শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ২৭ জুন ২০২২, ৬:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
হিফজুল কোরআন ও ক্বীরাত প্রতিযোগিতার শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে হিফজুল কোরআন ও ক্বীরাত প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন ও ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন