১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস পালন

প্রকাশিত: ২৭ জুন ২০২২, ৬:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস পালন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : মাদক থেকে সন্তানকে দূরে রাখতে তাকে বেশি করে সময় দেওয়া জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। তিনি বলেন, ‘সন্তানকে বন্ধুর মত করে ফেলেন। তাহলে তারা মাদকের কাছে যাবে না। একবার আপনার সন্তানকে নেশা পেয়ে বসলে সারাজীবন শেষ। কোথাও মুখ দেখাতে পারবেন না। এটা থেকে বের হবার সহজ উপায় আপনার ছেলে-মেয়েকে সময় দিন। নয়তো আপনাকে পস্তাতে হবে।’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালীও অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, জেলার সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন