১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ইয়াবাসহ তিন জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ জুন ২০২২, ৬:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ইয়াবাসহ তিন জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৭৫ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর টিবিপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন- নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়ার মো. বাবু (২৫), লক্ষ্মীপুরের সামিউল ইসলাম ওরফে বাপ্পি (৩৩) এবং টিবি রোডের শফিকুল ইসলাম (৩৮)।

 

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, এদের কাছে ৭৫ পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে। তিনি আরও জানান, এদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ রোববার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন