পবায় মাদক বিরোধেী আন্তর্জাতিক দিবস উদযাপন
পবা প্রতিনিধি : “মাদক সেবা রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসটি উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (২৬ জুন) সকাল ১০ টায় পবা উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহীর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এরপর সকাল সাড়ে দশ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সমবায় অফিসার সুলতানুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জোবাইদা খানম, বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা সুলতানা, বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজি প্রমুখ।
