১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েটে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ জুন ২০২২, ৫:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েটে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৫ জুন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২০২২ বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য অংশীজনের (ঝঃধশবযড়ষফবৎং) সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে বিকাল ৩:৩০ টায় রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়সাল আরেফিন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডীন যন্ত্রকৌশল অনুষদ অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, নেসকো লিঃ রাজশাহীর প্রধান প্রকৌশলী প্রকৌ. আব্দুর রশীদ, আনসার ও ভিডিপি রাজশাহী জেলা কমান্ড্যান্ট মো. কামাল হোসেন সহ বিভিন্ন অংশীজনবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে রুয়েট চলমান ও বাস্তবায়নকৃত উন্নয়ন প্রকল্পগুলোর মনোমুগ্ধকর স্লাইড শো উপস্থাপন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন