১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় বিদ্যুস্পৃষ্ট হয়ে পোল্ট্রি খামারীর মৃত্যু

প্রকাশিত: ২৭ জুন ২০২২, ৫:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় বিদ্যুস্পৃষ্ট হয়ে পোল্ট্রি খামারীর মৃত্যু
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পোলট্রি খামারে কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে মোক্তার আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) দুপুর সোয়া ১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর গ্রামের আমজাদ আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওই গ্রামের বাসিন্দা ও জাতীয় পার্টির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন জানান, বিকেল সাড়ে ৫টায় রামেক হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে আনা হয়।

 

মোক্তার আলীর বড় ভাই এজাহার আলী জানান, রোববার (২৬ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে নিজ পোল্ট্রি খামারে কাজ করার সময় মুক্তার বিত্যুতায়িত হয়ে পড়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন