১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পদ্মা সেতুর উদ্বোধনে পুলিশ একাডেমীতে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ২৬ জুন ২০২২, ৬:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পদ্মা সেতুর উদ্বোধনে পুলিশ একাডেমীতে বর্ণাঢ্য র‌্যালি
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদাতে বর্ণাঢ্য এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে ব্যান্ড পার্টিসহ বর্ণাঢ্য র‌্যালিটি একাডেমীর বাজার গেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সমূহ প্রদক্ষিণ শেষে পুলিশ একাডেমী প্যারেড গ্রাউন্ডে মিলিত হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার প্রিন্সিপাল, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল আবু হাসান মুহম্মদ তারিক। এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এতে অংশ নেন।

 

এরপর সকাল ১০ টায় পদ্মা সেতু শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার প্যারেড গ্রাউন্ড হতে বড় পর্দায় সকলের জন্য প্রদর্শিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল আবু হাসান মুহম্মদ তারিক একাডেমীর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এছাড়াও পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার ভিআইপি প্রবেশ গেইট, বাজার গেইট, প্রিন্সিপ্যাল অফিস, নতুন একাডেমী ভবন ও প্যারেড গ্রাউন্ডে ড্রপ ডাউন ব্যানার দ্বারা সজ্জিত করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন