১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বিএমডিএ’র আনন্দ র‌্যালি

প্রকাশিত: ২৬ জুন ২০২২, ৬:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বিএমডিএ’র আনন্দ র‌্যালি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশবাসীর ন্যায় বর্ণ্যাঢ্য আনন্দ র‌্যালি করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)। র‌্যালিটি গতকাল শনিবার সকালে বিএমডিএ অফিস থেকে শুরু হয়ে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেষ হয়। পরে স্টেডিয়ামে বড় পর্দায় সেতুর উদ্বোধন দেখার পাশাপাশি দোয়া অনুষ্ঠানে অংশ নেন। বিএমডিএ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহানের দিক নির্দেশনায় র‌্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী বিএমডিএ নির্বাহী পরিচালক জনাব আব্দুর রশীদ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন,তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ নাজিরুল ইসলাম, অতি: প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, প্রকল্প পরিচালক প্রকৌশলী জনাব মো শরিফুল হক, বিএমডিএ সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) তোফাজ্জল আলী সরকার, সহকারী প্রকৌশলী তরিকুল রহমান, নির্বাহী প্রকৌশলী মো: জিন্নুরাইন খান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন