১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সুনামগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নওহাটা পৌরসভা মেয়রের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৬ জুন ২০২২, ৫:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সুনামগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নওহাটা পৌরসভা মেয়রের ত্রাণ বিতরণ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওহাটা পৌরসভার পক্ষ থেকে সুনামগঞ্জের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুন) দিনব্যাপী সিলেটের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকার এক হাজার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

 

ত্রাণ সামগ্রীর হিসেবে প্রতিটি প্যাকেটে ছিল- মুড়ি দুই কেজি, চিড়া দুই কেজি, এক প্যাকেট টোস বিস্কিট, দুই লিটার মিনারেল ওয়াটার, গুড় এক কেজি, ও’র স্যালাইন দুই প্যাকেট, এক পাতা নাপা ট্যাবলেট এবং বাচ্চাদের জন্য চকলেট। এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. সোহেল রানা, বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, রাজশাহীর নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাননান, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, পবা উপজেলা ছাত্রলীগ নেতা মারুফ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন