কোরবানির খাসি উপহার পেয়ে আনন্দিত বায়া’র এতিম শিশুরা
পবা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বায়া শিশু পরিবারের এতিম শিশুরা কোরবানির খাসি উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। সারাদেশ যখন কোরবানির আনন্দে উৎসবমুখর থাকে, ছেলে-মেয়েরা পরিবারের সাথে ঈদ উদযাপন করে, তখন এই এতিমখানার অসহায় শিশুরা নিজেদের ভাগ্য মেনে নিয়ে অবহেলায় পড়ে থাকে। এতিমখানার ছোট শিশুরা নিজেরাই নিজেদের সান্ত্বনা দেয়। তবে পবা উপজেলার এতিমখানার এসব শিশুদের জন্য এবার ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ জুন) দুপুরে বায়া শিশু পরিবার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এতিমখানার অসহায়, দুস্থ ও এতিম শিশুদের মাঝে কোরবানির খাসি উপহার তুলে দেন। এ সময় তিনি জানান, এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই আয়োজন করা হয়েছে। পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান পলাশের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো। এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. রকিবুল ইসলাম, শিশু পরিবারের অফিস অ্যাসিস্ট্যান্ট আসাদুজ্জামান, কারিগরি প্রশিক্ষণ আব্দুল হান্নান, মেট্রন কাম নার্স বড় ভাইয়া মামুন অর রশিদ, সহকারী শিক্ষক আফাজ উদ্দিন, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী চৌধুরীসহ পবা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
