অবশেষে রাস্তা-ড্রেনেজ ব্যবস্থার ছোঁয়া লাগলো নগরীর ফুলতলায়
স্টাফ রিপোর্টার : দীর্ঘ সময়ের নানা ভোগান্তি আর কষ্টের অবসান হলো নগরীর ১৭নং ওয়ার্ড অন্তর্গত ফুলতলা এলাকাবাসির। প্রাত্যহিক জীবনের বাসাবাড়ির ব্যবহৃত পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার পাশাপাশি বর্ষা মৌসুমে সমস্ত এলাকাজুড়ে জলাবদ্ধতার কারনে বছরজুড়েই চরমভোগান্তি পোহাতে হতো বৃহত্তর ফুলতলাবাসিদের। একদিকে ড্রেনেজ ব্যবস্থার শূণ্যতা তো অন্যদিকে, ভঙ্গুর আর এবরোথেবরো রাস্তায় নিয়মিত চলাচলের ভোগান্তি। সব মিলিয়ে নাগরিক সেবার একাংশ থেকে বছরের পর বছর বঞ্চিত ছিল ঐ এলাকার স্থানীয়রা। বড়বনগ্রাম চকপাড়া থেকে ফুলতলা হয়ে দুরুলের মোড় পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ড্রেন ও আরাসিসি রাস্তা। ড্রেন নির্মাণ কাজ শেষ হলে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হবে বলে জানান ১৭ নং ওয়ার্ড আ’লীগ পূর্ব অংশের সেক্রেটারি সারোয়ার হোসেন। অবশেষে সেই ভোগান্তি থেকে কিছুটা হলেও এবার পরিত্রান মিলবে স্থানীয়দের।
রাসিক কর্তৃক নির্মাণাধীন ড্রেন আর সুগারমিল কর্তৃক প্রায় দশ ফিট রাস্তা নির্মাণ কাজ শেষ হলে প্রাপ্ত নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে স্থানীয়দের। আর এই নাগরিক সেবা পাইয়ে দিতে ওয়ার্ড কাউন্সিলের পাশাপাশি পর্যাপ্ত সহোযোগিতা, চেষ্টা, অবদান আর সংশ্লিষ্ট মহলে জোড় তোতবির চালাতে পিছুটান হননি ১৭ নং ওয়ার্ড পূর্ব অংশের আওয়ামী লীগ সেক্রেটারী সারোয়ার হোসেন বলে জানান স্থানীয়রা। দূর্ঘটনায় পায়ে আঘাত পাবার পরেও খুড়িয়ে খুড়িয়ে সেই কাজের অগ্রগতি দেখতে নিয়মিত ভাবেই কাজের স্থল পরিদর্শন করেন সারোয়ার। রাস্তা আর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নমূলক কাজ চলমান থাকলেও প্রথমবস্থায় ড্রেন নির্মাণ কাজের মান নিয়ে স্থানীয়দের মাঝে উঠেছিল নানা প্রশ্ন। তবে পরবর্তীতে স্থানীয় দলীয় নেতা ও এলাকাবাসির দাবির মুখে ঠিকাদার প্রতিষ্ঠান মিমি এন্টারপ্রাইজ সেটিকে ওভারকাম করতে কিছুটা সক্ষম হয়েছে বলে জানান স্থানীয়রা।
তবে সরেজমিনে গিয়ে দেখাগেছে, এখনো কেউ কেউ কাজের মান নিয়ে বলছে নানা কথা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা বলছেন প্রায় ২৫০০ মিটার ড্রেন নির্মাণের ক্ষেত্রে তাদের কোন গাফলতি নেই। মানসম্পন্নভাবেই শেষ হবে ড্রেন নির্মাণ। এ বিষয়ে সেক্রেটারী সারোয়ার বলেন, এই এলাকায় পানি নিষ্কাশনের তেমন কোন ব্যবস্থা ছিলনা। চলাচলের জন্য রাস্তাটিও ছিল অনুপযুক্ত। রাসিক ও সুগারমিল কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করে অবশেষে সেই ভোগান্তি থেকে এলাকাবাসিকে কিছুটা পরিত্রাণ দিতে পেরে আমি মানসিক ভাবে অনেক প্রশান্তি পেয়েছি। তিনি আরো বলেন, এই কাজে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান ও ওয়ার্ড কাউন্সিলর শাহদাত আলী শাহুর সহোযোগিতা না থাকলে সম্ভব হতো না।
