১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

প্রকাশিত: ২১ জুন ২০২২, ৭:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমিন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন